আমাদের সাইটে প্রদত্ত তথ্য সম্পর্কে ঘোষণা (Disclaimer)
মূল্য
MYBIKROY বাংলাদেশে মোবাইল ফোনের শুধুমাত্র অফিসিয়াল মূল্য প্রকাশ করে। বিভিন্ন ডিভাইসের মূল্য, অবস্থা ও প্রাপ্যতা পরিবর্তিত হতে পারে এবং আমরা যত দ্রুত সম্ভব এই তথ্যগুলো আপডেট করার চেষ্টা করি। তবে, আমরা এই নিশ্চয়তা দিতে পারি না যে, আমাদের সাইটে প্রদর্শিত প্রতিটি ডিভাইস বর্তমানে একই দামে পাওয়া যাচ্ছে বা তাদের বর্তমান অবস্থা শতভাগ সঠিক। তাই, কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে ব্র্যান্ডের শোরুম, অফিসিয়াল ওয়েবসাইট, কাস্টমার কেয়ার অথবা তাদের যাচাই করা সোশ্যাল মিডিয়া পেজ থেকে মূল্য নিশ্চিত করে নিন।
স্পেসিফিকেশন
আমরা পণ্যের স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্যসমূহ শতভাগ সঠিক—এই নিশ্চয়তা দিই না। অধিকাংশ স্পেসিফিকেশন সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল সাইট এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। তবে ম্যানুয়াল ডেটা এন্ট্রি বা অন্যান্য কারণে উভয় পক্ষের পক্ষ থেকেই ভুল হবার সম্ভাবনা থেকে যায়।
রেটিং ও রিভিউ
প্রতিটি পণ্যের রেটিং ও রিভিউ লেখকের গবেষণা, জ্ঞান, অভিজ্ঞতা ও মতামতের উপর ভিত্তি করে তৈরি। এগুলো সাধারণত স্পেসিফিকেশন, বাজার প্রবণতা, মূল্য নির্ধারণ এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিবেচনায় রেখে লেখা হয়। অনেক ক্ষেত্রে অনলাইন হ্যান্ডস-অন রিভিউ বা প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামতও অন্তর্ভুক্ত করা হয়। তবে অনেক রিভিউ শুধুমাত্র সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে লেখা হয়ে থাকে। সেহেতু বাস্তব জীবনে কোনো ব্যবহারকারীর অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। যেমন—হার্ডওয়্যার বা সফটওয়্যার গুণগত মানের কারণে। এছাড়া, একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা অন্যের থেকে আলাদা হতে পারে এবং ফোনের সার্ভিস অনেকাংশে নির্ভর করে সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর। তাই রেটিং ও রিভিউগুলো একটি সাধারণ দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করুন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উপাদান হিসেবে নয়।
ব্র্যান্ড সম্পর্কিত তথ্য ও ব্লগ পোস্ট
ব্র্যান্ড পেজের ঐতিহাসিক তথ্য, ব্লগ পোস্টে প্রকাশিত খবরাদি ইত্যাদি বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত হলেও, উপরের অন্যান্য বিষয়ের মতো এর ১০০% সঠিকতা আমরা নিশ্চিত করতে পারি না।
কোথায় কিনবেন পেজ
আমাদের কোথায় কিনবেন পেজে কিছু জনপ্রিয় স্থানীয় রিটেইল ও অনলাইন শপের নাম উল্লেখ করা হয়েছে যাতে ভিজিটররা ধারণা পেতে পারেন। তবে, আমাদের সাইটে প্রদর্শিত মূল্য ও ঐসব দোকানের মূল্যের মধ্যে পার্থক্য থাকতে পারে এবং আমাদের সাইটে থাকা প্রতিটি মোবাইল ঐসব দোকানে পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। প্রতিটি দোকান তাদের নিজস্ব পণ্য, ওয়ারেন্টি, ডেলিভারি ইত্যাদি পরিষেবার জন্য দায়বদ্ধ। আমাদের কোনো দোকান বা ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ নেই, কারণ MYBIKROY একটি নিরপেক্ষ ও স্বাধীন মোবাইল তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত হয়।
সঠিক তথ্য প্রদানের নীতিমালা
আমাদের Fair Information Policy অনুযায়ী, কোনো ব্র্যান্ড বা ব্যবসা প্রতিষ্ঠান চাইলে তাদের সম্পর্কে আমাদের প্রকাশিত তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করতে পারে। যদি কোনো ভুল তথ্য বা দেরিতে আপডেট করা হয়, আমরা যাচাই-বাছাই করে যথাসম্ভব দ্রুত তা সংশোধনের চেষ্টা করবো। এছাড়া, প্রতিষ্ঠান চাইলে তাদের তথ্য সম্পূর্ণরূপে আমাদের ওয়েবসাইট থেকে অপসারণের জন্য অনুরোধ করতে পারে, যা আমরা সাধারনত ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করার চেষ্টা করি। আমাদের সঙ্গে শুধুমাত্র WhatsApp বার্তার মাধ্যমে যোগাযোগ করা যাবে।